পরিকল্পনার কোন ধাপটি যথাযথ অনুসরণ না করায় প্রতিষ্ঠানে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে পরিকল্পনার 'ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন' ধাপটি অনুসরণ না করার কারণে বর্তমান অবস্থা তৈরি হয়েছে। একটি প্রতিষ্ঠানে ভবিষ্যতে কী হতে পারে তা নিশ্চিত করে বলা যায় না। এজন্য প্রতিষ্ঠানের বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবেশের সুবিধা-অসুবিধা বিবেচনা করে পরিকল্পনা নিতে হয়। এই পরিকল্পনা ব্যবসায়ের ভবিষ্যৎ কাজের দিক-নির্দেশনা হিসেবে কাজ করে। উদ্দীপকের জনাব করিম 'মাহি সু লি.'-এর চেয়ারম্যান। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি দু'লক্ষ জোড়া জুতা তৈরির পরিকল্পনা করে। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে বেশকিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যান। এছাড়া, বেশি বেতনের আশায় আরও কিছু শ্রমিক অন্য প্রতিষ্ঠানে চলে যায়। ফলে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণও কমে যায়। এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তা কর্তৃপক্ষ আগে বুঝতে পারেনি। তাই বলা যায়, জনাব করিম ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে না পারায় প্রতিষ্ঠানে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনার কোন ধাপটি যথাযথ অনুসরণ না করায় প্রতিষ্ঠানে বর্তমান পরিস…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর