উদ্দীপকে চিকিৎসক নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
প্রতিষ্ঠানে অনেক সময় বাইরের কোনো উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়। এজন্য সংবাদপত্র, বেতার, টেলিভিশন বা ইন্টারনেটে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। এতে বেশিসংখ্যক প্রার্থী আবেদন করেন। বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মধ্য থেকে সর্বোত্তম কর্মী নির্বাচন করা যায়।
উদ্দীপকের অহনা স্পিনিং লিমিটেড-এ আগে কোনো চিকিৎসক ছিল না। তাই একটি নতুন পদ তৈরি করা করেছে। এই পদে প্রতিষ্ঠানটি একজন যোগ্য ও দক্ষ চিকৎসক নিয়োগ করতে চায়।
অহনা স্পিনিং লিমিটেড-এর ভেতর থেকে কাউকে চিকিৎসক পদে নিয়োগ দেওয়া সম্ভব না। কারণ, এই পদের জন্য বিশেষ যোগ্যতা থাকতে হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি দিয়ে অনেক প্রার্থী সংগ্রহ করতে পারে। এরপর তাদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে যাচাই-বাছাই করতে পারে। এতে সবচেয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা যাবে। অতএব, বাহ্যিক উৎস থেকে অহনা স্পিনিং লিমিটেড-এ চিকিৎসক নিয়োগ দেওয়া যথার্থ হবে।