“আদর্শ সংগঠনে দায়িত্ব ও কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়”-ব্যাখ্যা করো।
উত্তর: কর্তৃত্ব দেওয়ার ফলে কোনো কাজ সম্পাদনের দায় বা বাধ্যবাধকতাকে দায়িত্ব বলে। আর কর্তৃত্ব বলতে বৈধ ক্ষমতাকে বোঝায়; যার মাধ্যমে কোনো ব্যক্তি তার অধস্তনদের আদেশ-নির্দেশ দেন, আনুগত্য আদায় করেন এবং জবাবদিহি নিশ্চিত করেন। সংগঠন কাঠামোর প্রত্যেক স্তরে কর্মীকে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হবে, সেই অনুপাতে কর্তৃত্বও দিতে হবে। কারণ, দায়িত্বের তুলনায় কর্তৃত্ব বেশি হলে নির্বাহীরা স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। আবার, কর্তৃত্বের তুলনায় দায়িত্ব অনেক বেশি থাকলে নির্বাহীরা দায়িত্ব পালনে ব্যর্থ ও অসহায় হয়ে পড়বেন। এজন্য এ দু'য়ের মধ্যে মিল রাখতে হবে। তাই বলা হয়, আদর্শ সংগঠনে দায়িত্ব ও কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“আদর্শ সংগঠনে দায়িত্ব ও কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়”-ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর