পরামর্শক নিয়োগের আগে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের পরামর্শক নিয়োগের আগে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। এ ধরনের সংগঠনে কর্তৃত্ব ঊর্ধ্বতন থেকে বিভিন্ন ধাপে নিচের স্তরের কর্মীদের কাছে আসে। আবার, নিচের স্তরের কর্মীরা ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করে। এভাবে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরেখার মতো তৈরি হয়। উদ্দীপকের মি. মঞ্জুর একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী। তার অধীনে ৭ জন ব্যবস্থাপক ও ১০ জন শাখা ব্যবস্থাপক আছেন। এক্ষেত্রে মি. মঞ্জুরের নির্দেশ প্রথমে ৭ জন ব্যবস্থাপকের কাছে যায়। পরবর্তীতে তাদের মাধ্যমে ১০ জন শাখা ব্যবস্থাপক পান। জবাবদিহি ক্ষেত্রেও তা শাখা ব্যবস্থাপক থেকে ব্যবস্থাপক ও পরে মি. মঞ্জুরের কাছে যায় । এতে প্রতিষ্ঠানটিতে কর্তৃত্বের প্রবাহ নিচের চিত্রের মতো তৈরি হয়— কর্তৃত্বের এ চিত্রটি দেখতে সরলরেখার মতো। এ ধরনের পদ্ধতির সাথে ব্যবস্থাপনার সরলরৈখিক সংগঠনের মিল আছে। সুতরাং বলা যায়, মি. মঞ্জুরের প্রতিষ্ঠানটিতে পরামর্শক নিয়োগের আগে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরামর্শক নিয়োগের আগে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর