উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের কোন পূর্বশর্তের ব্যত্যয় ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের 'সুসংহত পরিকল্পনা' পূর্বশর্তটির লঙ্ঘন হয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ-উপবিভাগ ও কর্মীর কাজের মধ্যে দৃঢ় সম্পর্ক থাকলে পরিকল্পনা সুসংহত হয়। সব বিভাগের পরিকল্পনায় মিল না থাকলে প্রতিষ্ঠানের কাজের সমন্বয়সাধন হয় না। কারণ পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সব কাজ সম্পূর্ণ হয়। উদ্দীপকের রূপা সিরামিকস ২০১৭ সালে ১০ লক্ষ ইউনিট উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করে। জুন মাসে দেখা যায়, ৫ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন হয়েছে। কিন্তু বিক্রয় বিভাগ বিক্রি করেছে মাত্র ৩ লাক্ষ ৫০ হাজার ইউনিট। এক্ষেত্রে সঠিক সময়ে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হলেও বিক্রয় লক্ষ্যমাত্রা (৫,০০,০০০ – ৩,৫০,০০০) বা ১,৫০,০০০ ইউনিট কম হয়। তদন্তের মাধ্যমে জানা যায়, বিক্রয় বিভাগকে বছরের শুরুতে লক্ষ্যমাত্রা সম্পর্কে জানানো হয়নি। আবার অন্যান্য বিভাগে দক্ষ জনবল থাকলেও বিক্রয় বিভাগে তা প্রয়োজনের তুলনায় কম। এতে সামগ্রিক পরিকল্পনায় সমস্যা হয়। এজন্য লক্ষ্য অর্জিত হয়নি। তাই বলা যায়, সুসংহত পরিকল্পনার অভাবে রূপা সিরামিকস-এর সমন্বয়সাধন ব্যর্থ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের কোন পূর্বশর্তের ব্যত্যয় ঘটেছে? ব্য…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর