নতুন বাজার সম্প্রসারণে নেওয়া শাব্দিক যোগাযোগ পদ্ধতিটি কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? মতামতের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে নতুন বাজার সম্প্রসারণে নেওয়া শাব্দিক যোগাযোগের লিখিত পদ্ধতিটি সম্পূর্ণ অযৌক্তিক। এ যোগাযোগ শব্দ ও বাক্য লিখে তথ্য বিনিময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর আইনগত ভিত্তি থাকলেও বেশ কিছু সমস্যা আছে। কারণ নিরক্ষর লোকেরা এ ধরনের যোগাযোগের তথ্য বুঝতে পারে না। এছাড়া, এ যোগাযোগে বেশি সময় ও খরচের প্রয়োজন হয়। তাই কম খরচে সহজে সবাইকে তথ্য বোঝাতে মৌখিক যোগাযোগ ব্যবহার করা উচিত। উদ্দীপকের রেড রোজ লি. প্রতিষ্ঠানটি কসমেটিক্স সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে। সম্প্রতি তারা উপকূলীয় অঞ্চলে নিরক্ষর জনগোষ্ঠীর কাছে সাবানের বাজার সম্প্রসারণের কথা ভাবছে। তাই তারা লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেয়। এতে সাবানের উপাদান, মূল্য, মান প্রভৃতি উল্লেখ থাকবে। নিরক্ষর জনগণের কাছে লিফলেট বিতরণ করলে তারা কেউ এর অর্থ বুঝতে পারবে না। কারণ, লেখাপড়া না জানায় এর কোনো শব্দ তারা পড়তে পারবে না। এতে লিফলেটেরও গুরুত্ব থাকবে না। কিন্তু কথা- বার্তার মাধ্যমে সাবানের গুণাগুণ ও বৈশিষ্ট্য তুলে ধরলে তারা সহজে বুঝতো। অতএব, লিখিত যোগাযোগের পদ্ধতি ব্যবহার করে রেড রোজ লি.-এর বাজার সম্প্রসারণের চিন্তা যৌক্তিক নয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নতুন বাজার সম্প্রসারণে নেওয়া শাব্দিক যোগাযোগ পদ্ধতিটি কতটুকু যৌক্ত…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর