জানুয়ারির ১৬ তারিখে প্রতিষ্ঠানের বিচ্যুতি নির্ণয় ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন ধাপের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের গার্মেন্টস ফ্যাক্টরির জানুয়ারির ১৬ তারিখ বিচ্যুতি নির্ণয় ব্যবস্থাপনা প্রকিয়া নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কি না তা যাচাই করা হয়। এজন্য আগে থেকে নির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত ফলাফল তুলনা করে বিচ্যুতি নির্ণয় করা হয়। পরে প্রতিষ্ঠানের সব অবস্থা বিবেচনা করে বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। উদ্দীপকের জনাব হাছনাত একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি তার কারখানার উৎপাদিত শার্ট দু'টি বিভাগীয় শহরে শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। তিনি জানুয়ারি মাসে ৫০ হাজার পিস শার্ট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেন। কিন্তু জানুয়ারির ১৬ তারিখে দেখা গেল, মাত্র ১৫ হাজার শার্ট বিক্রি হয়েছে। ঐ সময়ে প্রতিষ্ঠানটির (৫০,০০০ এর ১/২ – ১৫,০০০) বা = ১০,০০০ পিস শার্ট কম বিক্রি হয়। এক্ষেত্রে জনাব হাছনাত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করে এই বিচ্যুতির পরিমাণ বের করেছেন। পরবর্তীতে আর বিচ্যুতি না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এ কাজগুলো ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে জড়িত। সুতরাং, গার্মেন্টস ফ্যাক্টরিটিতে বিচ্যুতি নির্ণয়ে নিয়ন্ত্রণ কাজটি করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জানুয়ারির ১৬ তারিখে প্রতিষ্ঠানের বিচ্যুতি নির্ণয় ব্যবস্থাপনা প্রক…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর