সমন্বয়ের নীতিমালার আলোকে উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমন্বয়ের নীতিমালা যথাযথ অনুসরণ না করায় সমস্যার সম্মুখীন হয়েছে। প্রতিটি কাজ নির্দিষ্ট নিয়ম-কানুন বা পথনির্দেশনা নীতির অন্তর্ভুক্ত। এটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজ করে। আর প্রতিষ্ঠানের কাজকে সমন্বয় করার জন্যও নীতি অনুসরণ করা প্রয়োজন। উদ্দীপকের রূপা সিরামিকস প্রতিষ্ঠানটি ২০১৭ সালে উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা ১০ লক্ষ ইউনিট ঠিক করে। জুন মাসে উৎপাদন বিভাগ লক্ষ্যমাত্রা অর্জন করলেও বিক্রয় বিভাগ তা পারেনি। কারণ বিক্রয় বিভাগকে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা সম্পর্কে জানানো হয়নি। এছাড়া এ বিভাগে দক্ষ লোকেরও অভাব আছে। প্রতিষ্ঠানটি শুরুতেই সমন্বয়ের নীতি অনুসরণ করেনি। এজন্য সব বিভাগের কাজে ঐক্য তৈরি হয়নি। এছাড়া সমন্বয়ের যোগাযোগের নীতি অনুসরণ না করায় বিক্রয় বিভাগে প্রয়োজনীয় তথ্যের অভাব দেখা দেয়। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা সম্পর্কে বিক্রয় বিভাগটি জানত না। এতে সুষ্ঠু যোগাযোগের অভাব লক্ষ করা যায়। আবার, বিক্রয় বিভাগে দক্ষ লোকবল না থাকায় কাজের ভারসাম্য নষ্ট হয়। এ কারণে বিক্রি লক্ষ্যমাত্রা অনুযায়ী হয় নি। তাই বলা যায়, সমন্বয়ের নীতি অনুসরণ না করার কারণে রূপা সিরামিকস্ প্রতিষ্ঠানটি সমস্যায় পড়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সমন্বয়ের নীতিমালার আলোকে উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর