রংধনু কারখানা কর্মীদের প্রেষণা দেওয়ার ক্ষেত্রে কোন দিকটিকে প্রাধান্য দিয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রংধনু কারখানা কর্মীদের প্রেষণা দেওয়ার ক্ষেত্রে আর্থিক দিকটিকে প্রাধান্য দিয়েছে। কর্মীদের আর্থিক চাহিদা পূরণ করতে এ প্রেষণা দেওয়া হয়। এক্ষেত্রে তাদের ন্যায্য বেতন, বোনাস, রেতনসহ ছুটি, যাতায়াত ভাতা প্রভৃতি সুবিধা দেওয়া হয় । এগুলোর মাধ্যমে তারা আর্থিক নিরাপত্তা পায়। উদ্দীপকের রংধনু কারখানা কর্মীদের বেতন ৩০% বাড়িয়েছে। এতে কর্মীদের আর্থিক অভাব দূর হবে। তবে কারখানাটি তাদের কাজের পরিবেশ ও চাকরির নিরাপত্তার বিষয় নিয়ে তেমন ভাবে না। শুধু বেতন বাড়ানোকেই গুরুত্ব দেয়। এ বেতন বাড়ানো অর্থের সাথে সম্পর্কিত। এ ধরনের সুবিধার সাথে আর্থিক প্রেষণার মিল আছে। তাই বলা যায়, উদ্দীপকের রংধনু কারখানা কর্মীদের আর্থিক প্রেষণা দিয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
রংধনু কারখানা কর্মীদের প্রেষণা দেওয়ার ক্ষেত্রে কোন দিকটিকে প্রাধান…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর