উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে আঞ্চলিক কার্যালয়ের সাথে যোগাযোগের কোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে আঞ্চলিক কার্যালয়ের সাথে যোগাযোগে ভিডিও কনফারেন্সিং পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এ পদ্ধতিতে ভিন্ন স্থানে অবস্থান করেও দুই বা ততোধিক ব্যক্তি তথ্য বিনিময় করতে পারে। তারা একে অন্যের কথা শোনার পাশাপাশি ছবিও দেখতে পায়। এক্ষেত্রে ইলেকট্রনিক বিভিন্ন প্রযুক্তি (ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মনিটর) ব্যবহার করতে হয়। উদ্দীপকের রেড রোজ লি. প্রতিষ্ঠানটি ছয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সারাদেশে তাদের কাজ পরিচালনা করে। এর চেয়ারম্যান জনাব আমীন অন্য ব্যবসায়ের কাজে প্রায়ই বিদেশে থাকেন। এতে তিনি আঞ্চলিক কার্যালয়গুলো পরিদর্শন করতে পারেন না। তাই তিনি কার্যালয়গুলোতে নির্দেশনা দিতে ইন্টারনেট সংযুক্ত মাল্টিমিডিয়া ও বড় স্ক্রিনের সাহায্য নেন। এ পদ্ধতিতে বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারাও তাদের চেয়ারম্যানের সাথে সভায় অংশ নিতে পারেন। এতে তারা নিজেদের কথা শুনতে ও ছবি দেখতে পান। তাদের যোগাযোগের এ পদ্ধতির সাথে ভিডিও কনফারেন্সিং-এর মিল আছে। সুতরাং বলা যায়, ভিন্ন স্থানে থেকে সরাসরি যোগাযোগ করতে রেড রোজ লি.-এ ভিডিও কনফারেন্সিং পদ্ধতি ব্যবহৃত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে আঞ্চলিক কার্যালয়ের সাথে যোগাযোগের কোন পদ্…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর