মি. ইফতেখার পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. ইফতেখার পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতি অনুসরণ করেছেন। এ নীতি অনুসারে যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে নিয়োগ এবং সঠিক বস্তুকে ঠিক জায়গায় স্থাপন করা হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হয় না। কারণ তিনি তার মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে নিয়ে যান। উদ্দীপকের মি. ইফতেখার সেভেন প্লাস ইলেকট্রনিক লি.-এর চেয়ারম্যান। তিনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল কর্মীকে দেখেন বিক্রয় ব্যবস্থাপকদের কাজ বিশ্লেষণ করে তিনি দেখেন, চট্টগ্রাম অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মি. সুজন গত বছরের তুলনায় ১৫% বেশি পণ্য বিক্রি করেছেন। অন্যদিকে সিলেট অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক মি. আউয়াল গত বছরের তুলনায় ৩৫% বেশি বিক্রি করেছেন। এক্ষেত্রে দেখা যায়, মি. আউয়াল মি. সুজনের তুলনায় (৩৫%-১৫%) বা ২০% বেশি পণ্য বিক্রি করেছেন। অর্থাৎ মি. আউয়াল অন্যদের তুলনায় বেশি যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। জনাব ইফতেখার চেয়ারম্যান হিসেবে মি. আউয়ালের এই যোগ্যতা ও দক্ষতার জন্য তাকে মহাব্যস্থাপক হিসেবে পদোন্নতি দেন। এতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তি উপযুক্ত কাজের দায়িত্ব পেয়েছেন। ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতির সাথে এর মিল আছে। তাই বলা যায়, জনাব ইফতেখার ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করে পদোন্নতি দিয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. ইফতেখার পদোন্নতির ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণ করেছেন…
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর