তুমি কি মনে করো, মি. ইফতেখার একজন দক্ষ ব্যবস্থাপক যুক্তিসহ মতামত দাও ৷
উত্তর: ব্যবস্থাপকীয় গুণাবলি থাকায় উদ্দীপকের মি. ইফতেখার একজন দক্ষ ব্যবস্থাপক বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের উপকরণ ও সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে প্রত্যাশিত ফলাফল অর্জন করা দক্ষ ব্যবস্থাপকের কাজ। দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হয়। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানেই দক্ষ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকের জনাব ইফতেখার প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি নিরপেক্ষভাবে সকল কর্মীর কাজ মূল্যায়ন করেন। তিনি সঠিক সময়ে প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপকদের কাজ বিশ্লেষণ করেন। উপযুক্ত যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তিনি কর্মীদের পদোন্নতি দেন। এজন্য প্রতিষ্ঠানটি ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৭৫ কোটি টাকা বেশি মুনাফা অর্জন করে। মি. ইফতেখার প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করেন। ফলে তিনি সহজে অন্যান্য বিভাগের কাজের অগ্রগতি জানতে পারেন। তিনি পদোন্নতির ক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতাকে বেশি প্রাধান্য দেন। ফলে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে নিয়োজিত হয়ে কাজ পরিচালনা করতে পারে। তার বুদ্ধিমত্তা, দক্ষতা ও নিরপেক্ষতার জন্য প্রতিষ্ঠানটি সঠিক ও লাভজনকভাবে পরিচালিত হয়। অতএব, মি. ইফতেখার প্রতিষ্ঠানের একজন দক্ষ ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো, মি. ইফতেখার একজন দক্ষ ব্যবস্থাপক যুক্তিসহ মতামত দাও ৷
উদ্দীপক
Dhaka, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর