"ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে 'ঐতিহ্য পরিবহন' সুনাম অর্জন করেছে"-তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: "ব্যবস্থাপনার কাজগুলোর সফল প্রয়োগের ফলে 'ঐতিহ্য পরিবহন' সুনাম অর্জন করেছে"- উক্তিটির সাথে আমি একমত। সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এজন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদি সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। উদ্দীপকের জনাব কবীর 'ঐতিহ্য পরিবহন' নামে ২০টি বাস নামানোর পরিকল্পনা করেন। এরপর কর্মী নিয়োগ করেন। তাদের কাজের নির্দেশনা দেন। প্রয়োজন অনুযায়ী কর্মীদের প্রেষণাও দেন। এক্ষেত্রে কর্মীরা সম্মিলিত হয়ে কাজ করে। এরপর তিনি কাজের তদারকি করে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেন। এ কাজগুলো ব্যবস্থাপনার কার্যাবলির সাথে সম্পৃক্ত। জনাব কবীর তার ব্যবসায়ের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে করেন। এ কাজগুলো তিনি সুষ্ঠুভাবে প্রয়োগ করেছেন। তাই কাজে কোনো বিশৃঙ্খলা হয়নি। এছাড়া উত্তম প্রেষণার কারণে কর্মীরা যাত্রী ও মালিকের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিল। এর ফলে প্রতিটি কাজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এভাবে 'ঐতিহ্য পরিবহন' - অল্পদিনেই সুনাম অর্জন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে 'ঐতিহ্য পরিবহন' সুনাম অর্জন …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর