"সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্যের গুরুত্ব" উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য উপাত্ত ও তথ্য | প্রয়োজন। সঠিক উপাত্ত ও তথ্যের আলোকে সিদ্ধান্ত নেওয়া হলে তা কার্যকর ও বাস্তবসম্মত হয়। এক্ষেত্রে উপাত্ত ও তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস ব্যবহার করা যুক্তিসঙ্গত। এছাড়া, মাধ্যমিক উৎসও ব্যবহার করা হয়ে থাকে।উদ্দীপকের মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। তিনি কারখানার উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ প্রাপ্যতা ও কাঁচামাল সংক্রান্ত তথ্য বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত নেন। এরপর তিনি নির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যান। সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কি না তাও মতিউর সাহেব পর্যবেক্ষণ করেন। ফলে তিনি নির্ধারিত খরচে সঠিক মানের পণ্য উৎপাদন করতে পারছেন।ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যৎ ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা করতে হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও উপাত্ত বিবেচনা করতে হয়। মতিউর সাহেবও প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত নেন। এতে সিদ্ধান্তটির বাস্তবায়ন ফলপ্রসূ হয়। এছাড়া, ব্যবসায়িক কোনো সমস্যা সমাধানেও সঠিক তথ্য সহায়ক ভূমিকা রাখে। তাই বলা যায়, মতিউর সাহেবের নেওয়া সিদ্ধান্তের সফল বাস্তবায়নে পর্যাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্যের গুরুত্ব" উদ্দীপকের আলোকে মূল…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর