উদ্দীপকের আলোকে 'সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া' ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মতিউর সাহেব যথাযথভাবে 'সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া' অনুসরণ করেছেন।এ প্রক্রিয়া শুরু হয় সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণের মাধ্যমে। এরপর কোন সমস্যাটি আগে সমাধান করতে হবে তা নির্দিষ্ট করে আদর্শমান নির্ধারণ করতে হয়। পরবর্তীতে উপাত্ত ও তথ্য সংগ্রহের ভিত্তিতে সমাধানের বিভিন্ন বিকল্প উদ্ভাবন করতে হয়। এরপর বিকল্পগুলো মূল্যায়ন করে সর্বোত্তম বিকল্প বাছাই করা হয়। সবশেষে সর্বোত্তম বিকল্প অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়।উদ্দীপকের মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগকে গুরুত্ব দেন না। কারখানা সম্পর্কিত তথ্য বিবেচনা করে তিনি উৎপাদনের সিদ্ধান্ত নেন। এরপর নির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে তিনি লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যান। এক্ষেত্রে তিনি প্রথমে সমস্যা চিহ্নিত করেন। এরপর প্রয়োজনীয় তথ্যের আলোকে সমস্যা সমাধানের উপায় নির্দিষ্ট করেন। পরবর্তীতে সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করেন। এভাবে সিদ্ধান্ত নেওয়ার সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কিত। সুতরাং, মতিউর সাহেব যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া' ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর