"নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করাতে মি. শামীম লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন"-তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করাতে মি. শামীম লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন'- এর সাথে আমি একমত। আদর্শমান নির্ধারণের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এরপর নির্দিষ্ট সময় শেষে প্রকৃত কার্যফল পরিমাপ করা হয়। পরবর্তী ধাপে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয়। এক্ষেত্রে কোনো বিচ্যুতি পেলে তার কারণ শনাক্ত করা হয়। সবশেষে সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে বিচ্যুতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়। উদ্দীপকের মি. শামীম তার কারখানায় দুই লক্ষ চল্লিশ হাজার মিটার কাপড় সরবরাহের ফরমায়েশ পান। কারখানাটির বার্ষিক কার্যদিবস ৩০০ দিন ও দৈনিক ৮ ঘণ্টা উৎপাদন নির্ধারণ করা হয়। কিন্তু বছর শেষে হিসাব করে দেখা যায়, বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে দুই লক্ষ মিটার কাপড় উৎপাদন হয়। মি. শামীম নির্দিষ্ট উৎপাদন একক নির্ধারণে প্রয়োজনীয় উপকরণ বিবেচনা করেননি। তিনি অনুমানের ভিত্তিতে ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনের পদক্ষেপ নেন। উৎপাদন কাজ শুরু হওয়ার পরও তিনি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেননি। তার উচিত ছিল প্রতি সপ্তাহ বা নির্দিষ্ট সময় শেষে উৎপাদন কাজ পর্যবেক্ষণ করা। এতে কোনো ভুল- ত্রুটি ধরা পড়লে তিনি তা সংশোধনের ব্যবস্থা নিতে পারতেন। পরবর্তীতে সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতেন। কিন্তু, মি. শামীম আদর্শমান নির্ধারণ করলেও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করেননি। তিনি নির্দিষ্ট সময় শেষে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করলে এ সমস্যা হতো না। সুতরাং, মি. শামীম যথাযথভাবে নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ না করাতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"নিয়ন্ত্রণ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করাতে মি. শামীম লক্ষ্যমাত্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর