উদ্দীপকে উল্লিখিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি কত মিটার কাপড় উৎপাদন করতে হবে?
উত্তর: জাউদ্দীপকে উল্লিখিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি ১০০ মিটার কাপড় উৎপাদন করতে হবে। প্রতিষ্ঠানের প্রণীত পরিকল্পনা অনুযায়ী সব কাজ সঠিকভাবে সম্পাদন হচ্ছে কি না, তা যাচাই করতে হয়। এতে কোনো ভুল-ত্রুটি পেলে তার জন্য সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। আর এ কাজটি হলো নিয়ন্ত্রণ। এর মাধ্যমে পরিকল্পনার সফল বাস্তবায়ন সম্ভব হয়।উদ্দীপকের মি. শামীম একটি কাপড় তৈরির কারখানার মালিক। এ বছর তিনি দুই লক্ষ চল্লিশ হাজার মিটার কাপড় সরবরাহের ফরমায়েশ পান। তার কারখানাটির বার্ষিক কার্যদিবস ৩০০ দিন ও দৈনিক ৮ ঘণ্টা উৎপাদন কাজ চলমান থাকে। সুতরাং, কারখানাটির দৈনিক উৎপাদনের পরিমাণ = (২,৪০,০০০ ÷ ৩০০) মিটার = ৮০০ মিটার। আর, কারখানাটির ঘণ্টা প্রতি উৎপাদনের পরিমাণ= (৮০০ ÷ ৮) মিটার = ১০০ মিটার। অতএব, ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে মি. শামীমের কারখানায় প্রতি ঘণ্টায় ১০০ মিটার কাপড় উৎপাদন প্রয়োজন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘণ্টা প্রতি কত মিটা…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর