উদ্দীপকের মি. আতাউর সাবানের নকল প্রতিরোধে ক্রেতাদের অবহিত করতে কোন ধরনের যোগাযোগ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. আতাউর সাবানের নকল প্রতিরোধে ক্রেতাদের অবহিত করতে গণযোগাযোগ করেন।এ ধরনের যোগাযোগে কোনো সংবাদ বা তথ্য নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করে বৃহৎ ভৌগোলিক এলাকার প্রাপকের কাছে পৌছানো যায়। এতে ব্যাপক সংখ্যক ও বিক্ষিপ্ত প্রাপকের কাছে দ্রুত সংবাদ পাঠানো যায়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট প্রভৃতি গণযোগাযোগের মাধ্যম।উদ্দীপকের মি. আতাউর সংবাদ পান, কিছু লোক তার কারখানার সাবান নকল করে বাজারজাত করছে। তাই তিনি তাৎক্ষণিকভাবে ক্রেতাদের খবরটি জানাতে চান। তিনি প্যাকেটের গায়ে ট্রেডমার্ক দেখে সাবান কেনার বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারের ব্যবস্থা নেন। এতে বেশি সংখ্যক ক্রেতার কাছে দ্রুত খবরটি পৌছানো যাবে। ফলে বিভিন্ন এলাকার ক্রেতা একসাথে সাবান নকলের বিষয়টি জানতে পারবেন। আর একটি নির্দিষ্ট মাধ্যম হওয়ায় মি. আতাউরের বিজ্ঞাপন বাবদ খরচ কমবে। এছাড়া, ক্রেতা সচেতনতা তৈরিতে টেলিভিশনে বিজ্ঞাপন একটি কার্যকর উপায়। এভাবে একসাথে অনেক প্রাপককে কোনো সংবাদ জানানোর সাথে গণযোগাযোগের মিল আছে। সুতরাং, মি. আতাউর গণযোগাযোগের মাধ্যমে সাবানের নকল হওয়া সম্পর্কে ক্রেতাদের জানিয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. আতাউর সাবানের নকল প্রতিরোধে ক্রেতাদের অবহিত করতে কোন …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর