প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে মি. করিম শ্রমিকদের সাথে যে ধরনের যোগাযোগ করেছেন, উদ্দীপকের আলোকে এর তাৎপর্য মূল্যায়ন করো।
উত্তর: প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে মি. করিম শ্রমিকদের সাথে নিম্নগামী যোগাযোগ করেছেন, যা উদ্দীপকের আলোকে তাৎপর্যপূর্ণ।এ ধরনের যোগাযোগে সংগঠনের ঊর্ধ্বতনগণ তাদের অধীনস্থ কর্মীদের নির্দেশ দিয়ে থাকেন। উচ্চ স্তর থেকে কোনো সংবাদ নিম্ন স্তরে জানাতে এ যোগাযোগ করা হয়। সাধারণত প্রতিষ্ঠানে নিম্নগামী যোগাযোগ বেশি হয়ে থাকে। এতে যোগাযোগের ক্ষেত্রে সাংগঠনিক জটিলতা কমে।উদ্দীপকের মি. আতাউর একটি সাবান তৈরির কারখানার মালিক, তার কারখানায় শ্রমিকের সাথে সুপারভাইজারের সাপ্তাহিক শ্রমঘণ্টার হিসাব নিয়ে হট্টগোল হয়। এ সমস্যা সমাধানে মি. আতাউর তার ব্যক্তিগত কর্মকর্তা মি. করিমকে শ্রমিকদের কেন্টিনে পাঠান। পরবর্তীতে মি. করিম শ্রমিকদের সাথে কথা বলে তাদের অসন্তুষ্টি দূর করেন।শ্রমিকদের সমস্যা দূর করার ক্ষেত্রে প্রথমে মি. আতাউর তার অধীনস্থ কর্মী মি. করিমকে জানান। এরপর মি. করিম তার অধীনে কর্মরত শ্রমিকদের সাথে যোগাযোগ করেন। এ যোগাযোগ ব্যবস্থাটি উচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের স্তরে প্রবাহিত হয়েছে। এভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ স্তর অনুযায়ী অধস্তনদের কাছে পৌছানো হলো নিম্নগামী যোগাযোগ। এ ধরনের যোগাযোগে অধীনস্থ কর্মীদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান হয়। এতে তারা কাজের ক্ষেত্রে উৎসাহ পায়। আর ঊর্ধ্বতনের দেওয়া নির্দেশ সকলেই মানতে বাধ্য থাকে। ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকে। মি. আতাউরের কারখানাটিতেও এ যোগাযোগে শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধান হয়েছে। তাই বলা যায়, শ্রমিকদের সাথে মি. আতাউরের নিম্নগামী যোগাযোগ ব্যবস্থাটি যথার্থ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে মি. করিম শ্রমিকদের সাথে যে ধরনের য…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর