সমন্বয়ের কোন নীতির অনুপস্থিতির কারণে উদ্দীপকের আব্দুর রহমান দায়িত্ব পালনে সমস্যায় পড়ে গেলেন- ব্যাখ্যা করো।
উত্তর: সমন্বয়ের আদেশের ঐক্যের নীতির (Principle of unity of command) অনুপস্থিতির কারণে উদ্দীপকের আব্দুর রহমান দায়িত্ব পালনে সমস্যায় পড়ে গেলেন।এ নীতিতে একজন কর্মীকে একই সময়ে শুধু একজন নির্বাহীই আদেশ দেন। একই সাথে একাধিক নির্বাহী আদেশ দিলে কর্মীর কাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে কর্মী কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। উদ্দীপকের আব্দুর রহমান একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার তাকে উত্তরার একটি অফিসে চিঠি দিয়ে আসতে বলেন। একটু পরেই একাউন্টস ম্যানেজার তাকে মতিঝিলের অফিসে একটি চিঠি দিয়ে আসতে বলেন। আবার, প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে তার বাসায় যেতে বলেন। একই সময়ে আব্দুর রহমান একাধিক নির্বাহীর কাছ থেকে আদেশ পান। ফলে তিনি তার কাজগুলো সঠিকভাবে করতে পারেননি। সুতরাং, আব্দুর রহমান সমন্বয়ের আদেশের ঐক্য নীতির অভাবে দায়িত্ব পালনে সমস্যায় পড়েন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সমন্বয়ের কোন নীতির অনুপস্থিতির কারণে উদ্দীপকের আব্দুর রহমান দায়িত্ব…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর