কার্যকর সমন্বয়ের উপায় হিসাবে প্রত্যক্ষ যোগাযোগের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: কার্যকর সমন্বয়ের উপায় হিসেবে উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রত্যক্ষ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ নীতিতে নির্বাহী ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করেন। এতে নির্ভুল তথ্য বিনিময় হয়। এছাড়া নির্বাহী কর্মীদের সুবিধা- অসুবিধা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। ফলে কাজের সুষ্ঠু সমন্বয় হয়।উদ্দীপকের আব্দুর রহমান একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী। প্রতিষ্ঠানটির মালিক তার পিয়নকে বলেন, আব্দুর রহমান যেন তার বাসায় যায়। কিন্তু পিয়ন তাকে বলতে ভুলে যায়। এতে আব্দুর রহমান তার দায়িত্ব পালনে সমস্যায় পড়েন। প্রতিষ্ঠানটির মালিক নিজে আব্দুর রহমানের সাথে যোগাযোগ করলে এ সমস্যা হতো না।প্রত্যক্ষ যোগাযোগের নীতিতে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির মধ্যে যথাযথভাবে তথ্য বিনিময় হয়। এতে কর্মী তার কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। এছাড়া পরস্পরের সমস্যা সম্পর্কে জানতে পারে। এরপর তারা নিজেরাই পরামর্শ করে সমস্যার সমাধান করতে পারে। ফলে কর্মীদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। এতে কর্মীর বিভিন্ন কাজের সমন্বয় করা সহজ হয়। ফলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। তাই বলা যায়, কার্যকর সমন্বয়ের উপায় হিসেবে প্রত্যক্ষ যোগাযোগের গুরুত্ব অপরিসীম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কার্যকর সমন্বয়ের উপায় হিসাবে প্রত্যক্ষ যোগাযোগের গুরুত্ব উদ্দীপকের …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর