"সঠিক মানের চামড়াজাত ব্যাগ উৎপাদনে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সংগঠন কাঠামোতে মি. আজাদ যে পরিবর্তন এনেছেন, তা যথার্থ ছিল” উদ্দীপকের আলোকে - উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: সঠিক মানের চামড়াজাত ব্যাগ উৎপাদনে মি. আজাদের পরিবর্তিত সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোর অনুসরণ যথাযথ ছিল বলে আমি মনে করি।এ সংগঠন কাঠামোতে নির্বাহীকে সহযোগিতার জন্য উপদেষ্টা কর্মী নিয়োগ দেওয়া হয়। এ ধরনের কর্মী নির্দিষ্ট কাজে বিশেষজ্ঞ হয়ে থাকেন। তারা নির্বাহীকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করেন। এতে নির্বাহীর কাজ পরিচালনা সহজ হয়।উদ্দীপকের প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। কিন্তু এর মাধ্যমে ত্রুটিমুক্ত পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছিল না। তাই চামড়া পণ্যে অভিজ্ঞ একজনকে সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে কারখানা ব্যবস্থাপক পণ্যের মান বজায় রাখতে পারছেন। আর উৎপাদন খরচও কমেছে।মি. আজাদ কারখানা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে উপদেষ্টা কর্মী নিয়োগ দিয়েছেন। এ কর্মী চামড়াজাত পণ্য সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ। তাই পণ্যের মান উন্নয়নে তিনি যথাযথ পরামর্শ দিয়েছেন। এছাড়া কম খরচে কীভাবে বেশি উৎপাদন করা যায় সে বিষয়েও তিনি ভূমিকা রেখেছেন। তার যথাযথ পরামর্শগুলো কারখানা ব্যবস্থাপক কাজে লাগিয়েছেন। ফলে কম খরচে মানসম্পন্ন পণ্য উৎপাদন সম্ভব হয়েছে।তাই বলা যায়, সঠিক মানের পণ্য উৎপাদনে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"সঠিক মানের চামড়াজাত ব্যাগ উৎপাদনে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে স…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর