কর্মক্ষেত্রে মি. ওয়াসীর ইতিবাচক পরিবর্তনে হার্জবার্গের দ্বি- উপাদান তত্ত্বের যে উপাদান ভূমিকা রেখেছে, তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: কর্মক্ষেত্রে মি. ওয়াসীর ইতিবাচক পরিবর্তনে হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদান ভূমিকা রেখেছে।এ ধরনের উপাদান কাজের সাথে জড়িত ও আবশ্যকীয় বিবেচিত হয়। এগুলো কর্মীদের কাজে উৎসাহী করে না। কিন্তু এর অনুপস্থিতিতে কর্মীর মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। কার্যপরিবেশ, বেতন, পদমর্যাদা, নিরাপত্তা প্রভৃতি রক্ষণাবেক্ষণকারী উপাদানের অন্তর্ভুক্ত। এগুলো না থাকলে কর্মীরা যথাযথভাবে কাজ করতে পারে না।উদ্দীপকের মি. ওয়াসী একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। তিনি প্রায়ই দেরিতে কর্মস্থল আসেন এবং কাজে অমনোযোগী। এজন্য তার পদের নাম পরিবর্তন করে দিলেও আচরণে কোনো পরিবর্তন আসে না। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক তাকে একটি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসার ব্যবস্থা করেন।মি. ওয়াসীর ইতিবাচক পরিবর্তনে হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদান ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানে অনুকূল কাজের পরিবেশ না থাকায় মি. ওয়াসী দায়িত্ব পালনে অবহেলা করেন। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসার ব্যবস্থা করলে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে। মি. ওয়াসীকে দেওয়া সুবিধা প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদানের অন্তর্গত। এর উপস্থিতিতে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে শুরু করেন। সুতরাং, মি. ওয়াসীর কাজে আগ্রহ ফিরিয়ে আনতে রক্ষণাবেক্ষণকারী উপাদানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মক্ষেত্রে মি. ওয়াসীর ইতিবাচক পরিবর্তনে হার্জবার্গের দ্বি- উপাদান…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর