প্রশিক্ষণ গ্রহণের শেষে জনাব মারুফ কোন ধরনের নেতৃত্ব দিতে আগ্রহী? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: প্রশিক্ষণ গ্রহণের শেষে জনাব মারুফ গণতান্ত্রিক নেতৃত্ব দিতে আগ্রহী। নিচে উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া হলোঃ উদ্দীপকে জনাব মারুফ দক্ষ ও পরিশ্রমী ব্যক্তি। তিনি কাজকে প্রাধান্য দেন। তিনি কর্তৃত্ব প্রয়োগ করে বা ভয় বৃদ্ধি প্রদর্শন করেও কাজ আদায় করেন। সম্প্রতি তিনি একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি তার নেতৃত্বের ধরনের কিছুটা পরিবর্তন আনতে আগ্রহী নন। তিনি কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে নির্দেশনা প্রদান করেন। গণতান্ত্রিক নেতৃত্ব শৈলীতে দলের সিদ্ধান্ত-গ্রহণকেই পছন্দ করা হয়, অর্থাৎ এই নেতা দলের সঙ্গে প্রথমে আলোচনা করে তার পর নির্দেশ দেন। তিনি দলের সহযোগিতা লাভ করতে পারেন এবং দলকে কার্যকরী ও ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতে পারেন। প্রশিক্ষণের পর জনাব মারুফ আলোচনার উপর বিশ্বাসী হন। যে কারণে বলা যায় যে তিন্নি গণতান্ত্রিক নেতৃত্বে কাজ করতে চান। পরিশেষে বলা যায় যে প্রশিক্ষণের পর জনাব মারুফ গণতান্ত্রিক নেতৃত্বে বিশ্বাসী ছিলেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রশিক্ষণ গ্রহণের শেষে জনাব মারুফ কোন ধরনের নেতৃত্ব দিতে আগ্রহী? উত…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর