জনাব আতিক একজন প্রশাসক না ব্যবস্থাপক? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব আতিক একজন ব্যবস্থাপক। নিচে যুক্তি দেওয়া হলোঃ ব্যবস্থাপনার কাজে নিয়ােজিত ব্যক্তি কে ব্যবস্থাপক বলা হয়। এমন একজন ব্যক্তি, যিনি কোন কারবার বা অন্যকোন সংগঠন নিয়ন্ত্রণ করে থাকেন।ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্যবস্থাপক যেসব কার্যাবলি সম্পাদন করে থাকে তাকে ব্যবস্থাপনার কার্যাবলি বলে। প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। ব্যবস্থাপকের কাজ হল প্রয়োজনীয় উপাদানের সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থাপনা কার্যাবলির দ্বারা উক্ত লক্ষ্য অর্জন করা। উদ্দীপকে উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা জারির প্রেক্ষিতে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক জনাব আতিক আরও সতর্কতার সাথে প্রত্যেক কর্মীর কাজ সুনির্দিষ্ট করে দিয়ে তাদের জবাবদিহিতার ব্যবস্থাও করেন। উৎপাদন বৃদ্ধির জন্য তার অধীনস্থ চল্লিশ জনের মাঝে পনেরো জনকে নির্দিষ্ট পরিমাণে মোবাইল বিল এর ব্যবস্থা করেন।এখানে দেখা যাচ্ছে যে তিনি ব্যবস্থাপনার কাজ করছেন। পরিশেষে বলা যায় যে জনাব আতিক একজন ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আতিক একজন প্রশাসক না ব্যবস্থাপক? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর