নতুন প্রেক্ষাপটে কোন ধরনের সংগঠন কাঠামো প্রতিষ্ঠানটির জন্য উপযুক্ত? উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করো।
উত্তর: নতুন প্রেক্ষাপটে সরলরৈখিক সংগঠন কাঠামো প্রতিষ্ঠানটির জন্য উপযুক্ত।নিচে উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদান করা হলোঃ সংগঠন ব্যবস্থায় ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সরাসরি নিচের দিকে প্রবাহিত হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনের অধীনস্তদের ওপর ঊর্ধ্বতন নির্বাহীর সরাসরি কর্তৃত্ব থাকে। এক্ষেত্রে প্রত্যেক কর্মীই জানে কার নিকট থেকে তিনি নির্দেশ পাবেন এবং কার কাছে তাকে জবাবদিহি করতে হবে।উদ্দীপকে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনাব আলতাফ প্রতিষ্ঠানটিকে সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। তাই তিনি জনাব আশিককে একটি বিভাগের দায়িত্ব দিতে আগ্রহী। সরলরৈখিক সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। মূল দায়িত্বে মালিক থেকে কয়েকজন সুপারভাইজারের সাহায্যে সরলরৈখিক সংগঠন পরিচালনা করা সম্ভব। পরিশেষে বলা যায় যে উক্ত প্রতিষ্ঠানের জন্য সরলরৈখিক সংগঠন কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নতুন প্রেক্ষাপটে কোন ধরনের সংগঠন কাঠামো প্রতিষ্ঠানটির জন্য উপযুক্ত?…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর