উদ্দীপকে মি. পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের কোন গুণ পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের দূরদর্শিতা গুণ পরিলক্ষিত হয়।একজন আদর্শ ব্যবস্থাপক দূরদর্শিতার মাধ্যমে ভবিষ্যৎ অনুমান করতে পারেন। তাকে ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়ে আগেই চিন্তা-ভাবনা করতে হয়। এজন্য তাকে ভবিষ্যৎ সম্ভাবনাও যাচাই করতে হয়। তিনি পূর্বানুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেন ও পরিকল্পনা তৈরি করেন।উদ্দীপকের মি. পাভেল একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি পরিবেশ বিষয়ক অতীত ও বর্তমান তথ্য যাচাই করেন। এরপর তিনি বুঝতে পারেন। এ বছর তাপমাত্রা বাড়বে। ফলে এয়ারকুলার মেশিনের চাহিদাও বাড়বে। তাই তিনি এ মেশিনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে মি. পাভেল ভবিষ্যৎ বিষয়ে আগেই অনুমান করেছেন। এরপর এর সম্ভাবনা যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। এ কাজটি ব্যবস্থাপক তার দূরদর্শিতা গুণের মাধ্যমে করতে পারেন। সুতরাং, মি. পাভেলের উপলব্ধি একজন ব্যবস্থাপকের দূরদর্শিতা গুণের সাথে মিলে যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের কোন গুণ পরিলক্ষিত হয়? ব…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর