ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য হেনরি ফেয়লকে (Henri Fayol) আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
তিনি ব্যবস্থাপকের পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করেন। এগুলো হলো- পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ। বর্তমানে এসব কাজ প্রতিটি প্রতিষ্ঠানে সর্বজন স্বীকৃত। এই কাজগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান এর লক্ষ্যে পৌছাতে পারে। এছাড়া, তিনি ব্যবস্থাপনার আরও ১৪টি মৌলিক নীতির কথা বলেছেন। এগুলো আজও সব প্রতিষ্ঠানে অনুসরণীয় বলে মনে করা হয়। হেনরি ফেয়ল প্রবর্তিত ব্যবস্থাপনার কাজ ও নীতিমালার ওপর ভিত্তি করেই বর্তমানে ব্যবস্থাপনা আধুনিক পর্যায়ে উন্নীত হয়েছে। তাই তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।