"ব্যবস্থাপকের মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণে সহায়ক"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: 'ব্যবস্থাপকের মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণে সহায়ক'- উদ্দীপকের আলোকে উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি। একজন ব্যবস্থাপক তার কর্মীদের দিয়ে কাজ করানোর জন্য তাদের সাথে যোগাযোগ করেন। তাদেরকে কালের প্রতি উৎসাহিত করেন। তাদের সুবিধা-অসুবিধা মূল্যায়ন করেন। এভাবে উভয় পক্ষের মধ্যে মানবীয় সম্পর্ক গড়ে ওঠে।উদ্দীপকের মি. পাভেল প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সব স্তরের কর্মীদের সাথে আলোচনা করেন। তাদের কোনো অসুবিধা আছে কি না তা জানার চেষ্টা করেন। কারণ, তাদের মাধ্যমেই উৎপাদন কাজ পরিচালিত হবে। এতে কর্মীদের সাথে মি. পাভেলের মানবীয় সম্পর্ক তৈরি হয়। এক্ষেত্রে মি. পাভেলের আন্তঃব্যক্তিক দক্ষতা প্রকাশ পায়।কর্মীদের সাথে মি. পাভেল এমনভাবে মিশলেন যাতে তারা কাজ করতে উৎসাহিত হয়। ব্যবস্থাপকের এ ধরনের দক্ষতা থাকলে ঊর্ধ্বতনের প্রতি অধস্তনদের ভালো. ধারণা তৈরি হয়। ফলে তারা ঊর্ধ্বতনের প্রতি অনুগত হয়। এ দক্ষতার মাধ্যমেই মি. পাভেল কর্মীদের দিয়ে সহজে বেশি কাজ করাতে পেরেছেন। ফলে উক্ত প্রতিষ্ঠান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। সুতরাং, ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"ব্যবস্থাপকের মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণে সহায়ক"- উ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর