উদ্দীপকের প্রথমে সমন্বয়ের কোন নীতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথমে 'শুরুতেই সমন্বয়ের নীতি'র কথা বলা হয়েছে। এ নীতি অনুযায়ী কাজের শুরুতেই উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি ও সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মপ্রচেষ্টার মধ্যে সুষ্ঠু সমন্বয়সাধন হয়। ফলে নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। উদ্দীপকের মি. হিয়াম একটি প্রতিষ্ঠানের জি.এম। তিনি বার্ষিক সভায় পরবর্তী প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করেন। নির্ধারিত লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি বিভাগ নিজ নিজ পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করে। এক্ষেত্রে মি. হিয়াম প্রথমে পরবর্তী বছরের লক্ষ্য নির্ধারণ করেন। এরপর সেই লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের বিভাগগুলো কাজ শুরু করে। এতে নির্ধারিত লক্ষ্যের আলোকে সঠিকভাবে কাজ করা যায়। আর পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই বিভাগ ও উপবিভাগগুলো বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। ফলে যেকোনো জটিল সমস্যারও সহজ সমাধান হয়। এভাবে নির্দিষ্ট লক্ষ্যের আলোকে কাজ করার সাথে শুরুতেই সমন্বয়ের নীতির মিল আছে। সুতরাং, মি. হিয়াম প্রাতিষ্ঠানিক কাজ পরিচালনায় শুরুতেই সমন্বয়ের নীতি অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথমে সমন্বয়ের কোন নীতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর