উদ্দীপকের প্রথমে সংগঠনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথমে সংগঠনের দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্টকরণের বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। কোনো কাজ করার বাধ্যবাধকতা বা দায়বদ্ধতাকে দায়িত্ব বলা হয়। অন্যদিকে কর্তৃত্ব হলো, আদেশ দেওয়ার বৈধ ক্ষমতা। প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকে। এতে কর্মীরা নিজেদের কাজ সম্পর্কে সচেতন থাকে। ফলে পারস্পরিক ভুল বোঝাবুঝি হয় না। উদ্দীপকের মি. আফতাব একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের এমডি। তিনি অধস্তনদের আদেশদানের ক্ষমতা ও জবাবদিহিতা নির্দিষ্ট করে দেন। এতে কর্মীরা তাদের কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে। কে কাকে আদেশ দিবে এবং কে কার কাছে জবাবদিহি করবে তা নির্দিষ্ট থাকে। ফলে প্রাতিষ্ঠানিক কাজে জটিলতা তৈরি হয় না। সকল কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়ার কারণেই প্রতিষ্ঠানের কাজে শৃঙ্খলা আছে। সুতরাং, মি. আফতাব প্রথমে সংগঠনের দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্টকরণের কাজটি করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথমে সংগঠনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর