উদ্দীপকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন নীতি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার 'সরলতা নীতি' অনুসরণ করা হয়েছে। এ নীতি অনুযায়ী নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজ-সরল করা হয়, যাতে তা সকলেই বুঝতে পারে। এতে নিয়ন্ত্রক ও অধীনস্থদের পক্ষে নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়গুলো বুঝতে সমস্যা হয় না। ফলে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে কাজ বাস্তবায়ন সহজ হয়। উদ্দীপকের মিস রোদশী একজন ব্যবস্থাপনা পরিচালক। তিনি উৎপাদন বিভাগের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। এক্ষেত্রে তিনি লক্ষ রাখেন, নিয়ন্ত্রণের বিষয় যাতে সহজে বোঝা যায় ও প্রয়োগ করা যায়। কারণ, বিষয়বস্তু অস্পষ্ট হলে অধীনস্থ কর্মীরা কাজ সম্পাদনে সমস্যার সম্মুখীন হতো। তারা আদর্শমান সম্পর্কে সঠিক ধারণা পেতো না। আর নির্ধারিত প্রক্রিয়ায় কাজ বাস্তবায়ন না হলে লক্ষ্য অর্জন সম্ভব হতো না। কিন্তু, মিস রোদশীর প্রতিষ্ঠানের সকলে নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণা পায়। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। এসব বৈশিষ্ট্যের সাথে সরলতা নীতির মিল আছে। সুতরাং, মিস রোদশী তার প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের সরলতা নীতি অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন নীতি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর