উদ্দীপকের প্রতিষ্ঠানে লক্ষ্যার্জনে নিয়ন্ত্রণের যে কৌশল ব্যবহৃত হয়েছে তার যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনে 'বাজেটীয় নিয়ন্ত্রণ' কৌশল ব্যবহৃত হয়েছে; যার যথার্থতা আছে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ হলো বাজেট। আর এ সংখ্যাত্মক মানের ওপর ভিত্তি করে ফলাফল যাচাই করা হয় বাজেটীয় নিয়ন্ত্রণে। এক্ষেত্রে বিচ্যুতি হলে তা সংশোধনের জন্য নতুন বাজেট তৈরি করা হয়। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের খরচ কমিয়ে বেশি মুনাফা অর্জন করা। উদ্দীপকের মিস রোদশী উৎপাদন বিভাগের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। তিনি বছরের শুরুতে ৩০% উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেন। প্রথম দুই মাসে উৎপাদন আদর্শমানের চেয়ে কম হয়। কিন্তু যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে পরবর্তী মাসগুলোতে ২১/২%, ৩% এবং শেষ মাসে ৩১/২% উৎপাদন বাড়ে। মিস রোদশী প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রাকে সংখ্যায় প্রকাশ করেন। নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী তিনি উৎপাদন কাজ নিয়ন্ত্রণ করেন। এতে নির্ধারিত আদর্শমান সংখ্যায় হওয়ায় সহজে বিচ্যুতি বের করা যায়। এছাড়া, নিয়ন্ত্রণের শুরুতে টার্গেট নির্দিষ্ট থাকলে সম্ভাব্য ব্যয় ও আয় আগেই অনুমান করা যায়। এতে অপচয় রোধ করে কর্মীদের সামর্থ্য ও সম্পদের সঠিক ব্যবহার করা যায়। এভাবে সংখ্যাত্মক মান অনুযায়ী নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণ বাজেটীয় নিয়ন্ত্রণের অন্তর্গত। সুতরাং, মিস রোদশী বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল অনুসরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পেরেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে লক্ষ্যার্জনে নিয়ন্ত্রণের যে কৌশল ব্যবহৃত হয়েছ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর