উৎপাদন বাড়াতে জনাব রাজ্জাক ও রাজুর মধ্যে কার অবদান বেশি? মতামত দাও।
উত্তর: উৎপাদন বাড়াতে জনাব রাজ্জাক (মধ্য স্তর) ও রাজুর (নিম্ন স্তর) মধ্যে রাজুর অবদান বেশি বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের মধ্য স্তরের কর্মীরা উচ্চ স্তরের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে নিম্ন স্তরকে নির্দেশ দেন। নিম্ন স্তরের কর্মীরা তাদের শারীরিক শ্রমের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করেন। উভয়ের প্রচেষ্টায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয়। সুপারভাইজার, ফোরম্যান প্রভৃতি নিম্ন স্তরের ব্যবস্থাপক। উদ্দীপকের জনাব রাজ্জাক উৎপাদন ও বিক্রয় বিভাগের প্রধান। তিনি প্রতিষ্ঠানের উচ্চ স্তরে নেওয়া পরিকল্পনা নিম্ন স্তরের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি একজন মধ্য স্তরের ব্যবস্থাপক। আর রাজু উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের ফোরম্যান হিসেবে শ্রমিক-কর্মীদের কাজ তদারক করেন। অর্থাৎ, তিনি একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা মধ্য স্তর থেকে কাজের দিকনির্দেশনা পান। এরপর তা শ্রমিকদের বুঝিয়ে দেন। এ স্তরের ব্যবস্থাপকরা শ্রমিক- কর্মীর কাজ সরাসরি তদারক করেন। কাজে কোনো ভুল হলে সাথে সাথে সমাধানের উপায় বের করেন। এভাবে রাজু মাঠ পর্যায়ের শ্রমিক কর্মীদের দিয়ে প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে কাজ করান। এছাড়া তিনি কর্মীদের কাজে উৎসাহিত করেন; যাতে দ্রুত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। সুতরাং, উৎপাদন বাড়াতে নিম্ন স্তরের ব্যবস্থাপক রাজুর অবদানই বেশি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উৎপাদন বাড়াতে জনাব রাজ্জাক ও রাজুর মধ্যে কার অবদান বেশি? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর