মুনলাইট লি.-এর উৎপাদনে বিচ্যুতির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো।
উত্তর: মুনলাইট লি.-এর উৎপাদনের বিচ্যুতির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি হলো সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ।এ পদ্ধতিতে সম্পাদিত কাজকে আদর্শমানের সাথে তুলনা করে বিচ্যুতি পরিমাপ করা হয়। আর বিচ্যুতি পেলে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে আদর্শমান নির্ধারণ ও প্রকৃত কার্যফল নির্ণয়ে সংখ্যাত্মক মান ধরা হয়। এতে বিচ্যুতি নির্ণয়ের সূত্র হলো: বিচ্যুতি = আদর্শমান - প্রকৃত কার্যফল।উদ্দীপকের মুনলাইট লি. একটি বান্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২০ লক্ষ একক। উৎপাদনের কাজে প্রতিষ্ঠানটি উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে। সপ্তাহ শেষে দেখা যায়, প্রকৃত উৎপাদনের পরিমাণ ১৫ লক্ষ একক। এতে প্রতিষ্ঠানটির বিচ্যুতি হয়েছে, (২০-১৫) = ৫ লক্ষ একক। এক্ষেত্রে আদর্শমান ও প্রকৃত কার্যফল দু'টোই সংখ্যাত্মক মানের ভিত্তিতে নির্ধারণ করা হয়। পরবর্তীতে মান দু'টোর তুলনা করে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা হয়। এভাবে সংখ্যাত্মক মান তুলনা করে বিচ্যুতি বের করা হয় সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ পদ্ধতিতে। সুতরাং, মুন লাইট লি. সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মুনলাইট লি.-এর উৎপাদনে বিচ্যুতির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর