মুনলাইন লি.-এ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে মতামত দাও।
উত্তর: মুনলাইট লি.-এ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় হলো সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া।প্রতিষ্ঠানের প্রণীত পরিকল্পনা অনুযায়ী সব কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। এক্ষেত্রে প্রথমে আদর্শমান নির্ধারণ করা হয়। এরপর নির্দিষ্ট সময় শেষে প্রকৃত কার্যফল পরিমাপ করা হয়। পরবর্তীতে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয়। এক্ষেত্রে বিচ্যুতি পেলে তার কারণ শনাক্ত করা হয়। আর সবশেষে ভুল-ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।উদ্দীপকের মুনলাইট লি.-এর সাপ্তাহিক উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২০ লক্ষ একক। সপ্তাহ শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রকৃত উৎপাদনের পরিমাণ ১৫ লক্ষ একক। উন্নত যন্ত্রপাতি ব্যবহারের পরও প্রতিষ্ঠানের বিচ্যুতি হয় ৫ লক্ষ একক। এতে ফরমায়েশ অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।মুনলাইট লি.-এর লক্ষ্যমাত্রা অর্জনে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। প্রথমে ৫ লক্ষ একক বিচ্যুতির কারণ নির্ধারণ করতে হবে। এরপর তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির উৎপাদনের উপকরণ যথেষ্ট পরিমাণে ছিল কি না তা যাচাই করতে হবে। আবার, উৎপাদনের জন্য প্রয়োজনীয় মানবসম্পদের ব্যবস্থা করতে হবে। তাদের উন্নত যন্ত্রপাতি চালনার প্রশিক্ষণ দিতে হবে। এসব ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির বিচ্যুতি সংশোধন সম্ভব হবে। সুতরাং, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে মুনলাইট লি. কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মুনলাইন লি.-এ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর