পরিকল্পনার কোন নীতির কারণে তার অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেল? বিশ্লেষণ কর।
উত্তর: পরিকল্পনার নমনীয়তার নীতির কারণে তার অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেল পরিকল্পনা হলো ভবিষ্যতের কাজের অগ্রিম নকশা। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উত্তম পরিকল্পনার কোন বিকল্প নেই। একটি পরিকল্প উত্তম পরিকল্পনায় কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, নিরবিচ্ছিন্নতা, ভবিষ্যৎ দিক নির্দেশনা, সহজবদ্ধতা, নমনীয়তা, বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন আনার সুযোগ রাখা কে নমনীয়তা বলে। যেকোনো পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে তাই এটি এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে প্রয়োজনীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করা যায়। শামিম পারফেক্ট ডেভলপার লি. এর এমডি। তিনি শহরের প্রাণকেন্দ্রে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা করেন। তার প্রকল্পের মেয়াদ ৩ বছর। তিনি ভবনের নকশা অনুমোদন নিয়ে কাজ শুরু করেন। দুই বছর পরবিদ্যমান ও সম্ভাব্য ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি ভবনের ডিজাইনে কিছু পরিবর্তন আনেন। ফলে অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ তিনি নমনীয়তার নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনার কোন নীতির কারণে তার অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেল? বি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর