উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের এ ধরনের সভা ব্যবস্থাকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের সভা ব্যবস্থাকে টেলিকনফারেন্সিং বলা হয়।টেলিফোনের মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থিত ব্যক্তিদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা হলো টেলিকনফারেন্সিং। এতে পৃথিবীর যেকোনো স্থান থেকে শীর্ষ নির্বাহীগণ বিভিন্ন স্থানে বিস্তৃত অধস্তনদের কাজ তত্ত্বাবধান করতে পারেন। এটি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে- অডিও কনফারেন্স ও ভিডিও কনফারেন্স।উদ্দীপকে বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানি নেপচুন সম্পর্কে বলা হয়েছে। সারা বিশ্বে প্রতিষ্ঠানটির অসংখ্য আঞ্চলিক অফিস আছে। এর ঊর্ধ্বতনগণ প্রতি মাসে আঞ্চলিক ব্যবস্থাপকদের নিয়ে সভা করেন। আঞ্চলিক ব্যবস্থাপকগণ নিজেদের কর্মস্থলে বসেই এ সভায় অংশ নিতে পারেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় একটি নির্দিষ্ট দেশে অবস্থিত। কিন্তু, সেখান থেকে বিভিন্ন দেশের অঞ্চলে সভা আয়োজনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। এভাবে কোনো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সভা করা হয় টেলিকনফারেন্সিং পদ্ধতিতে। সুতরাং, নেপচুন প্রতিষ্ঠানটি টেলিকনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে সভার ব্যবস্থা করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের এ ধরনের সভা ব্যবস্থাকে কী বলা হয়? ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর