সোনার বাংলা লি.-এ সব স্তরে মানবীয় দক্ষতা সমান হারে ব্যবহারের মূল কারণ বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক হওয়ায় সোনার বাংলা লি.-এর সব স্তরে মানবীয় দক্ষতা সমান হারে ব্যবহৃত হয়েছে।একজন ব্যবস্থাপক কর্মীদের দিয়ে কাজ করানোর জন্য তাদের সাথে যোগাযোগ করেন। তাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেন। তাদের সুবিধা-অসুবিধা মূল্যায়ন করেন। এভাবে উভয় পক্ষের মধ্যে মানবীয় সম্পর্ক গড়ে ওঠে।উদ্দীপকে সোনার বাংলা লি.-এর বিভিন্ন স্তরের ব্যবস্থাপকের দক্ষতার মাত্রার একটি চিত্র দেওয়া হয়েছে। চিত্রে প্রতিটি স্তরের ব্যবস্থাপকদের মানবীয় দক্ষতার মাত্রা সমান দেখানো হয়েছে।কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য ব্যবস্থাপদের তাদের সাথে আন্তঃযোগাযোগ তৈরি করতে হয়। সব স্তরের ব্যবস্থাপককে তার অধস্তনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। কারণ, উচ্চ স্তরের নির্দেশনা অনুযায়ী মধ্য স্তর ও মধ্য স্তরের নির্দেশনা অনুযায়ী নিম্ন স্তর কাজ করে। আর নিম্ন স্তরের নির্দেশনা অনুযায়ী শ্রমিক-কর্মীরা কাজ করে। এক্ষেত্রে প্রতিটি স্তরের ব্যবস্থাপকের প্রতি তার নিচের স্তরের কর্মী অনুগত থাকলে কাজের গতি দ্রুত হয়। এভাবে প্রতিষ্ঠানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত লক্ষ্য অর্জন করা যায়। তাই সব স্তরের ব্যবস্থাপকদের মানবীয় দক্ষতা সমান হওয়া প্রয়োজন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সোনার বাংলা লি.-এ সব স্তরে মানবীয় দক্ষতা সমান হারে ব্যবহারের মূল কা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর