প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের কোন নীতির অভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের 'লক্ষ্যের ঐক্য' নীতির অভাব লক্ষ করা যায়। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য সঠিক সমন্বয় ব্যবস্থা নেওয়া হয়। এতে প্রত্যেক ব্যক্তি ও বিভাগের মধ্যে লক্ষ্যের মিল রাখা হয়। ফলে সমন্বিতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়। উদ্দীপকের জনাব মোশারফ একটি প্রতিষ্ঠানের এমডি। তিনি বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করেন। তাই বিভাগগুলোকে কাজের স্বাধীনতা দেন। প্রতিটি বিভাগের সদস্যরা নিজেরাই লক্ষ্য স্থির এবং বাস্তবায়ন করেন। বছর শেষে দেখা যায়, প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এক্ষেত্রে বিভাগগুলোর লক্ষ্য একটি অন্যটি থেকে ভিন্ন ছিল। বিভাগীয় লক্ষ্যে মিল না থাকায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের লক্ষ্যের ঐক্য নীতি অনুসরণ করা হয়নি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের কোন নীতির অভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর