প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে জনাব মোশারফের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে জনাব মোশারফের করণীয় হলো সুসংহত পরিকল্পনার ব্যবস্থা নেওয়া। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন হলো সুসংহত পরিকল্পনা। প্রতিষ্ঠানের সব বিভাগ ও ব্যক্তি নিজেদের খেয়াল খুশি মতো কাজ করলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন কঠিন হয়ে যায়। উদ্দীপকের জনাব মোশারফ একটি প্রতিষ্ঠানের এমডি। তিনি বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করেন। তাই প্রতিষ্ঠানের বিভাগগুলো কাজের স্বাধীনতা পায়। প্রতিটি বিভাগ নিজস্ব লক্ষ্য স্থির করে বাস্তবায়ন করে। এতে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়। এছাড়া প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়। জনাব মোশারফের প্রতিষ্ঠানের বিভাগগুলোর মধ্যে সঠিক সমন্বয়সাধন প্রয়োজন। এতে প্রতিটি বিভাগের কাজ সমান তালে চলবে। ফলে বিভাগগুলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে। প্রতিটি বিভাগের কাজের মধ্যে সমন্বয় করা হলে প্রতিষ্ঠানের সব কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকবে। সুতরাং, প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতির সমাধানে জনাব মোশারফের উচিত সুসংহত পরিকল্পনা পূর্বশর্তটি নিশ্চিত করা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে জনাব মোশারফের করণীয় সম্পর্কে …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর