জয়ার ক্ষেত্রে প্রেষণার কোন তত্ত্বটি ব্যবহার যুক্তিযুক্ত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জয়ার ক্ষেত্রে প্রেষণার Y তত্ত্বটি ব্যবহার যুক্তিযুক্ত হবে। ডগলাস মারে ম্যাকগ্রেগর প্রেষণার X ও Y তত্ত্বের উদ্ভাবক। এক্ষেত্রে Y তত্ত্বে কর্মীদের মনোভাব ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। এ তত্ত্ব অনুযায়ী কর্মীরা কাজ করতে পছন্দ করে। এ ধরনের কর্মীদের ওপর অহেতুক চাপ দেওয়ার প্রয়োজন হয় না। আর তারা সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করে। উদ্দীপকের জয়া একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক। তার কাজকর্ম যথেষ্ট ভালো মানের। কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা তার ওপর অহেতুক চাপ বজায় রাখেন। তাই জয়া মনে করেন, তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। জয়া দায়িত্ব নিয়ে কাজ করলেও যথাযথ স্বীকৃতি পান না। এছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তা অযথা চাপ প্রয়োগ করেন। এক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তার উচিত প্রেষণার Y তত্ত্বের অনুসরণ। এতে জয়ার ওপর চাপ বজায় না রাখলেও তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। কিন্তু অযথা তাকে জোরপূর্বক খাটিয়ে কাজ আদায় করা উচিত নয়। এতে তিনি কাজের প্রতি অমনোযোগী হয়ে যাবেন। এছাড়া, সঠিকভাবে কাজ সম্পাদনের জন্য জয়াকে কৃতিত্ব দিতে হবে। ফলে তিনি আরও উদ্যমী হয়ে দায়িত্ব পালন করবেন। সুতরাং, জয়াকে প্রেষিত করতে উর্ধ্বতন কর্মকর্তার Y তত্ত্ব ব্যবহার করা উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জয়ার ক্ষেত্রে প্রেষণার কোন তত্ত্বটি ব্যবহার যুক্তিযুক্ত? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর