শূন্যপদ দুটো পূরণে কর্মী সংগ্রহের উপযুক্ত উৎসগুলো উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে শূন্যপদ দু'টো পূরণে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস অনুসরণ করা যাবে বলে আমি মনে করি।অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মীদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে বা সুপারিশের মাধ্যমে কর্মী পাওয়া যায়। আর বাহ্যিক উৎসের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহ করা হয়। এক্ষেত্রে বিজ্ঞপ্তি, প্রশিক্ষণ কেন্দ্র, জব ফেয়ার প্রভৃতি থেকে কর্মী পাওয়া যায়।উদ্দীপকের প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক ও একজন সাধারণ কর্মীর পদ শূন্য হয়। এক্ষেত্রে কর্মী সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎস বিবেচনা করা যেতে পারে। এতে কম সময়ে ও কম ব্যয়ে প্রতিষ্ঠানের মধ্য থেকেই কর্মী পাওয়া যাবে। আবার, নিয়োগকৃত কর্মী অভিজ্ঞ হওয়ায় প্রতিষ্ঠানের জন্য বেশি নির্ভরযোগ্য হবে।অন্যদিকে, প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎসের মাধ্যমেও কর্মী সংগ্রহ করা যেতে পারে। এতে কর্মীর যোগ্যতা যাচাই করার সুযোগ থাকবে। ফলে উপযুক্ত কর্মী নিয়োগ পাবে। আর এভাবে নতুন কর্মসংস্থান তৈরি হবে। ফলে তারা নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে কাজ করার সুযোগ পাবে। এতে কাজের মান ভালো হবে। সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানে এই দু'টি উৎস থেকেই কর্মী সংগ্রহ করা যাবে। প্রতিষ্ঠানটি পরিস্থিতি ও সুযোগ অনুযায়ী যেকোনো মাধ্যমই ব্যবহার করতে পারবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
শূন্যপদ দুটো পূরণে কর্মী সংগ্রহের উপযুক্ত উৎসগুলো উদ্দীপকের আলোকে ম…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর