ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে ডেলটা প্রাইভেট লি. শূন্য পদ দু'টো পূরণ করবে।এর মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা হয়। এক্ষেত্রে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়ন করা হয়। কর্মীর অবসর নেওয়া, চাকরি ছেড়ে যাওয়া, চাকরি থেকে অব্যাহতি প্রভৃতি কারণে বৃহদায়তন প্রতিষ্ঠানে সারা বছর কর্মীসংস্থানের কাজ চলতে থাকে।উদ্দীপকে ডেলটা প্রাইভেট লি.-এর প্রাতিষ্ঠানিক কাঠামো উল্লিখিত আছে। সম্প্রতি এর উৎপাদন ব্যবস্থাপক এবং কর্মী-৫ এর পদ দু'টি শূন্য হয়। এ শূন্যপদ পূরণের জন্য চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এর জন্য প্রথমত মানবসম্পদ পরিকল্পনা করতে হবে। এরপর প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা হবে। আবার, এ কর্মীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচিত কর্মীদের মধ্য থেকে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। এরপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব কাজ কর্মীসংস্থানের সাথে সম্পর্কিত। সুতরাং, প্রতিষ্ঠানটি কর্মীসংস্থানের মাধ্যমে শূন্য পদ পূরণ করবে।