উদ্দীপকের এক নম্বর উপস্থাপনা দ্বারা কোন ধরনের যোগাযোগ পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের এক নম্বর উপস্থাপনা দ্বারা লিখিত যোগাযোগ পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে। এ ধরনের যোগাযোগে শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও তথ্য বিনিময় করা হয়। চিঠি, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক প্রভৃতি লিখিত যোগাযোগের মাধ্যম। এ যোগাযোগের তথ্য কেউ পরিবর্তন করতে পারে না। তাই এটি স্থায়ী দলিল হিসেবে পরবর্তীতে ব্যবহার করা যায়। উদ্দীপকের এক নম্বর উপস্থাপনায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীকে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিটি পড়ে বিষয়বস্তু বুঝতে পারবে। আর কেউ প্রথমেই না বুঝলে আবার পড়ার সুযোগ পাবে। এছাড়া, পরবর্তী প্রয়োজনে এ বিজ্ঞপ্তিটি ব্যবহার করা যাবে। এ ধরনের যোগাযোগে তথ্য বিকৃত হবে না। এ বিজ্ঞপ্তির সাথে লিখিত যোগাযোগের মিল আছে। সুতরাং, এক নম্বর উপস্থাপনার বিজ্ঞপ্তিটির মাধ্যমে নির্দেশিত যোগাযোগ পদ্ধতিটি হলো লিখিত যোগাযোগ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের এক নম্বর উপস্থাপনা দ্বারা কোন ধরনের যোগাযোগ পদ্ধতিকে নির্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর