উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার ন্যায্য পারিশ্রমিকের নীতিকে নির্দেশ করে।কর্মীরা তাদের কাজের বিনিময়ে ন্যায্য বেতন প্রত্যাশা করে। পারিশ্রমিকের নীতিতে কর্মীদের যোগ্যতা ও কাজের ধরন বিবেচনা করে এ প্রত্যাশা পূরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানেই এ নীতি অনুসরণ করা প্রয়োজন। কারণ, এটি কর্মীর কাজের গতি বাড়ায়।উদ্দীপকে চার তারকাবিশিষ্ট আবাসিক হোটেল 'এলিগ্যান্স'- এর কথা বলা হয়েছে। জনাব হক প্রতিষ্ঠানটির মালিক। তিনি কর্মীদের মেধা, যোগ্যতা ও কাজ মূল্যায়ন করেন। এগুলোর ভিত্তিতে তাদের উপযুক্ত সুবিধা নিশ্চিত করেন। এতে কর্মীদের প্রত্যাশা পূরণ হয়। আর কাজের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। প্রত্যাশা অনুযায়ী সুবিধা পেলে কর্মীরা লক্ষ্য অর্জনে সর্বাত্মক চেষ্টা করে। এ বিষয়টি ন্যায্য পারিশ্রমিকের নীতির সাথে মিলে যায়। সুতরাং, এ নীতিটি উদ্দীপকের প্রতিষ্ঠানে অনুসরণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'উপযুক্ত সুবিধা' ব্যবস্থাপনার কোন নীতিকে নির্দেশ …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর