'নতুন ধারণা প্রতিযোগিতা' ব্যবস্থাপনার যে নীতিকে সমর্থন করে তার অনুসরণ কি হোটেলটির ব্যবস্থাপনায় সাফল্য আনতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার উদ্যোগ নীতি অনুযায়ী 'নতুন ধারণা প্রতিযোগিতা' আয়োজন হোটেলটির ব্যবস্থাপনায় সাফল্য আনতে পারে বলে আমি মনে করি।এ নীতি অনুযায়ী কর্মীদের স্বাধীনভাবে চিন্তা-চেতনা বিকাশের পরিবেশ তৈরি করে দেওয়া হয়। এতে কর্মীরা প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে নতুন ধারণা যোগ করতে পারে। এর মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে।উদ্দীপকের 'এলিগ্যান্স' হোটেলটি উন্নতমানের সেবা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এর মালিক আরও ভালো সেবা দিতে কর্মীদের মধ্যে 'নতুন ধারণা প্রতিযোগিতা'র আয়োজন করেছেন। এটি উদ্যোগ গ্রহণ নীতির সাথে সম্পর্কিত।উক্ত প্রতিযোগিতার প্রেক্ষিতে কর্মীরা নতুন ধারণার উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন করে। তাদের ধারণাগুলো থেকে কর্তৃপক্ষ একটি নতুন অভ্যন্তরীণ চলচ্চিত্র প্রদর্শন গৃহ চালু করার সিদ্ধান্ত নেয়। এতে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করবে। চিন্তা-চেতনা বিকাশের অনুকূল পরিবেশ তাদেরকে কাজে আগ্রহী করে তুলবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে তাদের সৃজনশীলতার বিকাশ হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানে নেওয়া উদ্যোগটি হোটেলের গ্রাহকদের কাছে সমাদৃত হয়েছে। এটি হোটেলের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। সুতরাং, ব্যবস্থাপনার উদ্যোগ নীতির অনুসরণে হোটেলটিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'নতুন ধারণা প্রতিযোগিতা' ব্যবস্থাপনার যে নীতিকে সমর্থন করে তার অনুস…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর