শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট দল গঠনের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট দল গঠনের যৌক্তিক। কতিপয় ব্যক্তির উপর বিশেষ কোন কাজের বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে যে সংগঠন তাকে কমিটি সংগঠন বলে। কমিটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন -টিম, বোর্ড, পর্ষদ কমিশন, কাউন্সিল, ইউনিট ইত্যাদি। কাজ সম্পাদনের জন্য কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। শুধু কমিটির দায়িত্ব পালন ই এর কোন সদস্যের মুখ্য কাজ নয়। প্রত্যেক সদস্য নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্বে নিয়োজিত থাকেন যা তাদের প্রধান কাজ। সাধারণত জরুরী বা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য। কমিটি গঠন করা হয়। কমিটির স্থায়িত্ব সাধারণত অল্পসময়ের জন্য হয়ে থাকে। কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটির সব সদস্য পারস্পরিক আলাপ আলোচনা এবং বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে চেষ্টা করেন। ডায়ামন্ড স্টিল মিলস লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান, যার সংগঠন কাঠামোটি কিছু ছোট ছোট বিভাগে বিভক্ত। বিশেষজ্ঞরা নির্বাহী হিসেবে এগুলোতে দায়িত্ব পালন করেন। এভাবে, এটি আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু গতমাসে হঠাৎ উদ্ভুত শ্রমিক বিক্ষোভে এটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারুক বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট দল গঠন করেন। এখানে সমস্যা সমাধানে দল গঠন করা যৌক্তিক ছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট দল গঠনের যৌক্তিকতা মূল্যায়ন…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর