উদ্দীপকের প্রতিষ্ঠানে ইতালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে ইতালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে স্থায়ী পরিকল্পনা। এ ধরনের পরিকল্পনা একই কাজ বার বার করার জন্য প্রণয়ন করা হয়। এ পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়। কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত পরিকল্পনায় পরিবর্তন আনা হয় না। বাংলাদেশের সংবিধান, বার্ষিক ক্রীড়া কমিটি, নিয়োগ কার্যক্রম প্রভৃতি স্থায়ী পরিকল্পনার অন্তর্গত। উদ্দীপকের ড্যাজলিং একটি টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি ২,০০০ সাল থেকে ইতালির মানসম্মত কাঁচামাল দিয়ে টাইল্স তৈরি করে আসছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ইন্ডিয়া থেকে কাঁচামাল আমদানি শুরু করে। এতে বোঝা যায়, আঠারো বছর ধরে ড্যাজলিং ইতালিতে তৈরিকৃত কাঁচামাল ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানিতে একবার পরিকল্পনা প্রণয়নের পর তা বার বার ব্যবহার করেছে। এতে প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত খরচ কমেছে। এ পরিকল্পনাটির সাথে স্থায়ী পরিকল্পনার বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, ড্যাজলিং কাঁচামাল আমদানির ক্ষেত্রে স্থায়ী পরিকল্পনা ব্যবহার করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে ইতালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর