"ব্যবস্থাপনার উন্নয়নে উদ্দীপকে নির্দেশিত চতুর্থ বক্সটির অবদান সব চেয়ে বেশি"-বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবস্থপনার উন্নয়নে উদ্দীপকে নির্দেশিত চতুর্থ বক্সটির (শিল্পবিপ্লব পরবর্তী যুগ) অবদান সবচেয়ে বেশি বলে আমি মনে করি।শিল্পবিপ্লবের পরবর্তী সময়কে (১৮৫১ - ১৯৫০) মূলত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগ হিসেবে ধরা হয়। এ সময়ে হেনরি ফেয়ল (Henri Fayol) আধুনিক ব্যবস্থানা প্রবর্তন করেন।উদ্দীপকে চিহ্নিত চতুর্থ বক্সে ১৮৫১ - ১৯৫০ সাল পর্যন্ত সময়কাল উল্লেখ করা হয়েছে। এ সময়কে শিল্পবিপ্লব পরবর্তী যুগ বলে। এ সময়ে এফ, ডব্লিউ, টেলর, হেনরি ফেয়ল, ওলিভার শেলডন, এলটন মেয়ো প্রমুখ ব্যক্তিবর্গের মাধ্যমে ব্যবস্থাপনা নীতি ও তত্ত্বের ব্যাপক উন্নয়ন হয়।এ সময়ে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে আধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রবর্তিত হয়। এটি হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা ক্ষেত্রে এর সুশৃঙ্খল ও ধারাবাহিক পদ্ধতি, রীতি-নীতি ও জ্ঞান- বিজ্ঞানের প্রয়োগ হয়। আর, আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব প্রবর্তনের পর তা সব ধরনের সংগঠনের ক্ষেত্রে প্রয়োগের স্বীকৃতি পায়। এছাড়া, হেনরি ফেয়ল আধুনিক ব্যবস্থাপনার ১৪টি মৌলিক নীতি উদ্ভাবন করেন। এ নীতিগুলো এখনো সব প্রতিষ্ঠান মেনে চলছে। সুতরাং, ব্যবস্থাপনার উন্নয়নে শিল্পবিপ্লব পরবর্তী যুগ অনেক গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"ব্যবস্থাপনার উন্নয়নে উদ্দীপকে নির্দেশিত চতুর্থ বক্সটির অবদান সব চে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর